প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিকৃত পশ্চিম তীরে গতকাল শুক্রবার পৃথক তিনটি হামলার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে দুই ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে। এরপর তাঁদের গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর রামাল্লার কাছে এক সেনাকে ছুরিকাঘাত করেন আরেক ফিলিস্তিনি। তখন তাঁকেও গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদি বসতি ওফরার কাছে এক ফিলিস্তিনি চালক গাড়ি চালিয়ে এসে ধাক্কা দিয়ে দুই ইসরায়েলি সেনাকে আহত করেন। এরপর ওই গাড়িচালককে গুলি করে হত্যা করা হয়।
বিবিসি