চার ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে সেনাদের গুলিতে দুইজন, ইহুদি বসতির নিরাপত্তা প্রহরীর গুলিতে একজন ও সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়। প্রথম ঘটনায় এক ইহুদি বসতির প্রবেশপথে দুই প্রহরীকে ছুরি মেরে জখম করেন এক ফিলিস্তিনি। তখন তাঁকে গুলি করে হত্যা করা হয়। হেবরনে সেনাদের ওপর স্ক্রু ড্রাইভার নিয়ে হামলার চেষ্টাকারী আরেকজনকে গুলি করে সেনারা। জেরুসালেমের কাছে গাড়ি চালিয়ে সেনাদের চাপা দেওয়ার চেষ্টা করলে হত্যা করা হয় একজনকে। আর একটি শরণার্থী শিবিরের কাছে সংঘর্ষের সময় গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি।
এএফপি