চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলি সেনারা গুলি করে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে তিনজনকে হত্যা করা হয় পশ্চিম তীরের দক্ষিণে গুশ এতজিয়ন জংশনে। চতুর্থ ব্যক্তিকে হত্যা করা হয় হেবরনের কাছে। নিহত ব্যক্তিরা ইসরায়েলি সৈন্যদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ ঘটনায় কোনো সেনা আহত হয়নি। খবর বিবিসির।
নিহত ব্যক্তিরা হলেন মুহানাদ কাওয়াজবেহ (২০), আহমেদ কাওয়াজবেহ (২১), আলা কাওয়াজবেহ (২০) ও খলিল শালালদা (১৬)। চারজনই হেবরনের উত্তর-পূর্বে সাইর গ্রামের বাসিন্দা।
গাজার নিয়ন্ত্রণকারী কট্টরপন্থী সংগঠন হামাস এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
গত ১ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে জেরুজালেমকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতায় ১৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি নিহতের সংখ্যা ২২ জন।