প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগরে নৌকাডুবির পর গতকাল মঙ্গলবার চারজন অভিবাসনপ্রত্যাশীর লাশ এবং ৪০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবিক সহায়তা সংস্থা। কাঠের নৌকাটি লিবিয়া ও ইতালির মাঝামাঝি এলাকায় সাগরে ডুবে যায়। রয়টার্স।
মাইগ্র্যান্ট অফশোর এইড এজেন্সি নামের সংগঠনটি জানিয়েছে, নৌকাটি লিবীয় উপকূল থেকে ৩২ কিলোমিটার দূরে সাগরে ডুবে যায়। এতে চারজন মারা যায়। অন্য যাত্রীদের উদ্ধার করার পর সহায়তা সংগঠনটি ইতালির কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে। কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেন, গতকাল তিন দফায় প্রায় ৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের জন্য কোস্টগার্ডের বিশেষ তৎপরতা ছাড়াও নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ বছর জুলাই পর্যন্ত ৬৭ হাজার শরণার্থী সমুদ্র পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। দুর্ঘটনায় সমুদ্রে সলিলসমাধি হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের।