চার সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সীমান্তে গত বুধবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় তিনজন সৌদি সেনাসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে এ কথা জানানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি রাজকীয় স্থলবাহিনীর দুই সদস্য ও সৌদি বর্ডার গার্ডের একজন সদস্য আছেন। অন্যজন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কর্মকর্তা। ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারের পক্ষ নিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে। এর জবাবেই হুতিরা এ ধরনের পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
রয়টার্স