প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের হত্যায় জড়িত বলে সন্দেহভাজন ওই দেশটির চার ব্যক্তির বিরুদ্ধে ‘রেড নোটিশ’ বা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাঁরা হলেন রি জি হিও, হং সং হাক, ও জং গিল এবং রি জে নাম। কিম জং-নাম গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত দ্রব্য প্রয়োগের শিকার হয়ে মারা যান। এই হত্যাকাণ্ডের জন্য পিয়ংইয়ংকে দায়ী করছে কুয়ালালামপুর। তা অস্বীকার করেছে উত্তর কোরিয়া। ওই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা উত্তর কোরিয়ার চার ব্যক্তি পলাতক বলে ধারণা করা হচ্ছে।