চারবার কেঁদেছেন জিনপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে মাত্র চারবার কেঁদেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক সরকারি প্রতিবেদন অনুযায়ী, প্রথমবার তিনি কেঁদেছিলেন বোনের মৃত্যুর ঘটনায়। দ্বিতীয়বার অশ্রুপাত করেন রাজধানী বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে সানঝি প্রদেশ থেকে বিদায় নেওয়ার সময়। বিদায়বেলার ওই মুহূর্ত উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমি এলাকাটি ছেড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু হৃদয়টা সেখানেই পড়ে ছিল।’ তৃতীয়বার কান্নার ঘটনা ঘটেছিল লেখক জায়া দাশানের সঙ্গে সম্পর্ককে ঘিরে। ১৯৯৭ সালে দাশানের মৃত্যুর পর তাঁকে উদ্দেশ করে এক দীর্ঘ চিঠি লিখেছিলেন শি জিনপিং। আর জিনপিংয়ের সর্বশেষ কান্নার ঘটনা ছিল ২০১৪ সালে এক অনুষ্ঠানে।
দ্য ইনডিপেনডেন্ট