চীনা কর্মকর্তার বাড়ি থেকে তিন কোটি ডলার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে একজন সরকারি কর্মকর্তার বাড়ি থেকে গত মে মাসে তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। দুর্নীতিবিরোধী তদন্তকারীরা এ খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
জ্বালানি বিভাগের জ্যেষ্ঠ ওই কর্মকর্তার নাম ওয়েই পেংইউয়ান। ঘুষ গ্রহণ বা দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন। এর অংশ হিসেবে ঘুষের মতো বিভিন্ন দুর্নীতির অপরাধে চলতি বছরের প্রথম নয় মাসেই অন্তত ১৩ হাজার কর্মকর্তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।
ছোট-বড় সব রকমের দুর্নীতির বিরুদ্ধেই কঠোর অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ সদস্যরাও দুর্নীতি করে পার পাবেন না বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। জিনপিং ক্ষমতায় আসার পর চীনের বড় বড় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।