চীনা দূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিগত বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়াং হুইকাংকে গতকাল মঙ্গলবার তলব করেছে। মালয়েশিয়ার মালয় জাতিগত গোষ্ঠীর একদল কট্টরপন্থী সম্প্রতি সরকারের সমর্থনে আয়োজিত সমাবেশে চীনা সংখ্যালঘু সম্প্রদায়ের নিন্দা করে এবং বর্ণবাদী স্লোগান দেয়। বিষয়টি নিয়ে গত শুক্রবার চীনা রাষ্ট্রদূত হুইকাংয়ের একটি মন্তব্যে অসন্তুষ্ট হয় মালয়েশিয়া। তিনি বলেছিলেন, চীনের সরকার সন্ত্রাসবাদ এবং কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য এবং চরমপন্থার বিরোধিতা করে। এএফপি