চীনা ধনকুবের নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ধনকুবেরদের অন্যতম গুয়ো গুয়াংচাং নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুয়োর কোম্পানি ফোসান ইন্টারন্যাশনালের কর্মকর্তারা গত বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফোসান চীনের সবচেয়ে বড় ব্যক্তিমালিকানাধীন করপোরেশন। গুয়ো গুয়াংচাংকে বিশ্বের অন্যতম ধনকুবের ও মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেটের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। পুলিশ তাঁকে আটক করেছে বলে অনেকের ধারণা। খবর বিবিসির।