চীনা পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের সমালোচনা কেউ করলে তার উপযুক্ত জবাব দিতে হবে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সাময়িকী কিউশির (সত্যানুসন্ধান) এক নিবন্ধে বলা হয়, কিছু লোক ইন্টারনেটে দলকে লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছেন। ওই সব বক্তব্য ও কর্মকাণ্ড দল ও দেশের নীতি-আদর্শের বিরুদ্ধে যায়৷ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। রয়টার্স