প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব চীনের শানদং প্রদেশের একটি রাসায়নিক দ্রব্যের কারখানায় গতকাল শনিবার বিস্ফোরণ ঘটে। জিবো শহরের ওই কারখানায় বিস্ফোরণের পর আগুনের উঁচু শিখা দেখা যায়। এতে নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি সংবাদপত্র পিপলস ডেইলি বলেছে, রানশিং নামে রাসায়নিক কারখানাটির একটি গুদামে বিস্ফোরণ ঘটে। ১০ দিন আগেই উত্তর চীনের ব্যস্ত বন্দরনগর তিয়ানজিনে রাসায়নিক দ্রব্যজনিত ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২১ জন নিহত হয়। এদিকে চীন সরকার গতকাল দেশজুড়ে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের পরিবহনের বিষয়ে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষকে উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
এএফপি