চীনে এক বছরে তিন লাখ দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে গত বছর চীনে প্রায় তিন লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ কথা জানিয়েছে ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টি। খবর বিবিসির।
শাস্তি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুই লাখ ‘লঘু শাস্তি’ পেয়েছেন। বাকি ৮০ হাজারকে তুলনামূলকভাবে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি নির্মূলকে তাঁর সরকারের প্রধান এজেন্ডা বলে তুলে ধরে এর বিরুদ্ধে প্রচার শুরু করেছেন। অনেক উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বকেও কারাগারে যেতে হয়েছে। প্রায় প্রতিদিনই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য দুর্নীতিতে অংশ নেওয়ার দায়ে তদন্ত কিংবা শাস্তির খবর আসে।