চীনে কয়লাখনিতে আগুনে নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লাখনিতে আগুনে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন।

লিয়াওনিং প্রদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ফুক্সিন কোল করপোরেশনের খনিতে গতকাল বুধবার আগুনের এ ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
আগুনের কারণ জানায়নি দেশটির সরকার।
চীনে প্রায়ই খনি-দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।