চীনে কারখানায় বিস্ফোরণ, নিহত ৬৫

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি কারখানায় আজ শনিবার সকালে এক বিস্ফোরণে ৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির কুনশান শহরে গাড়ির চাকা রং করার একটি কারখানায় আজ স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের সময় কারখানাটির ভেতর দুই শতাধিক শ্রমিক ছিলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়। উদ্ধার তত্পরতা চলছে।
ইন্টারনেটে দেওয়া ছবিতে দেখা যায়, দগ্ধ ব্যক্তিরা কারখানার বাইরে বসে আছেন। কারখানা থেকে কালো ধোঁয়া উড়ছে।
এ দুর্ঘটনায় ৬৫ জন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশন।
কুনশান শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধ হওয়া শতাধিক ব্যক্তি সেখানে ভর্তি হয়েছেন। দুর্ঘটনাস্থলে চিকিত্সাকর্মীরা গেছেন।
বস্ফািরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।