চীনে কারাখানায় বিস্ফোরণে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইয়ের কাছে নিংগোবোতে একটি কারখানায় বিস্ফোরণে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, জিয়াংবেই জেলায় সকাল নয়টার দিকে ঘটা ওই বিস্ফোরণে আশপাশের কিছু ভবন ধসে গেছে। উদ্ধারকাজ চলার সময় ৩০ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ওই এলাকার ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্ফোরণ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চীনের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হচ্ছে, শিল্প এলাকার মধ্যে ওই বিস্ফোরণ ঘটেছে। আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন, গ্যাস থেকে ওই বিস্ফোরণ ঘটতে পারে।