চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের একটি আদালত এক মার্কিন নারীর সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং বহিষ্কারের আদেশ দিয়েছেন। একটি মানবাধিকার সংগঠন গতকাল বুধবার এ কথা জানিয়েছে। তবে ওই নারীর আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল শিগগির মুক্তি পাবেন বলে আশা করছেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ডুই হুয়া ফাউন্ডেশন জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংশির রাজধানী নানিংয়ের ইন্টারমিডিয়েট পিপল’স আদালত গত মঙ্গলবার এ রায় দেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে স্যান্ডি ফান-গিলিস চীন সফর করছিলেন। ম্যাকাউ সীমান্ত থেকে ২০১৫ সালের মার্চ মাসে আটক করা হয় তাঁকে।