চীনে টাইফুন: যোগাযোগ ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলে গতকাল শনিবার বিকেলে স্মরণকালের মধ্যে শক্তিশালী টাইফুন ‘চান-হাম’ আঘাত হানায় আকাশ, রেল ও সমুদ্রপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুটি প্রদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।