চীনে ধনকুবেরের ১ শতাংশ বিচারের সম্মুখীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রভাবশালী ওয়েবসাইট ‘হুরুন রিপোর্ট’ গত ১৭ বছরে দেশটির যেসব ধনকুবেরের নাম প্রকাশ করেছে, তাঁদের মাত্র ১ শতাংশ ব্যক্তি মামলা, কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ বা অন্যান্য আর্থিক অপরাধের জন্য তাঁরা দণ্ডিত হয়েছেন বলে জানিয়েছে ওয়েবসাইটটি। খবর রয়টার্সের।
চীনা ধনকুবেরদের তালিকা প্রণয়নের জন্য অত্যন্ত আলোচিত ওয়েবসাইট হুরুন রিপোর্ট। বলা হয়ে থাকে, চীনে কোনো ব্যক্তি যতই সম্পদশালী হন না কেন, তাঁর নাম হুরুন রিপোর্টের তালিকায় না ওঠা পর্যন্ত দেশের মানুষ বিশ্বাসই করতে চায় না, তিনি সত্যিকার অর্থেই ধনকুবের।কা’ হিসেবে আখ্যায়িত করে থাকে।
সাংহাইভিত্তিক হুরুন রিপোর্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ১৯৯৯ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি ধনকুবেরের নাম তাদের বার্ষিক তালিকা ‘হুরুন রিচ লিস্ট’-এ স্থান পেয়েছে। এর মধ্যে ৩৫ জন বিভিন্ন দুর্নীতির অভিযোগে দণ্ডিত বা অভিযুক্ত হয়েছেন। সবচেয়ে বেশি (১১ জন) দণ্ডিত বা অভিযুক্ত হয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। এর পরেই রয়েছেন শিল্পপ্রতিষ্ঠানের নির্বাহীরা (নয়জন)।
শি জিনপিং চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন।
গত বৃহস্পতিবার অন্যতম সুপরিচিত ধনকুবের ফোসান গ্রুপের চেয়ারম্যান গুয়ো গুয়াংচ্যাংকে পুলিশ আটক করে। প্রথমে খবর রটে তিনি নিখোঁজ হয়েছেন। পরে সোমবার আবার জনসমক্ষে আবির্ভূত হওয়ার পর ফোসানের পক্ষ থেকে বলা হয়, গুয়াংচ্যাংকে তাঁর ‘ব্যক্তিগত বিষয়ে’ তদন্তের প্রয়োজনে আটক করা হয়েছিল।