চীনে নার্সিং হোমে আগুন, নিহত ৩৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হেনান প্রদেশে একটি নার্সিং হোমে আগুন লেগে ৩৮ জন মারা গেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার রাতে ওই আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সিনহুয়ার খবরে জানানো হয়, ব্যক্তিগতভাবে পরিচালিত ওই নার্সিং হোমে আগুন লাগার কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। সেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছে।
চীনা সেন্ট্রাল টেলিভিশন তাদের ফেসবুক পেজে এ ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, একটি ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।