চীনে বন্যায় ১৮০ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হুবেই প্রদেশের উহান সেতুতে স্কুটার চালিয়ে যাচ্ছেন একজন। বন্যার কারণে তলিয়ে গেছে সেতুটি। ছবিটি গত শনিবার তোলা। ছবি: এএফপি।
চীনের হুবেই প্রদেশের উহান সেতুতে স্কুটার চালিয়ে যাচ্ছেন একজন। বন্যার কারণে তলিয়ে গেছে সেতুটি। ছবিটি গত শনিবার তোলা। ছবি: এএফপি।

চীনে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া এখন পর্যন্ত আরও ৪৫ জন নিখোঁজ রয়েছে। আজ সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, এ বন্যার কারণে দেশটির ৩ কোটি ৩০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় কিছু এলাকার রেললাইন বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকার সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে ইয়াংজি নদীর পানি বেড়ে যায়। এর ফলে সৃষ্ট বন্যায় আশপাশের এলাকা তলিয়ে গেছে। দেশটির গুঝিও প্রদেশে ভূমিধসে ২৩ জন ও হুবাই প্রদেশে দেয়াল ধসে আটজন নিহত হয়েছে।
আক্রান্ত এলাকাগুলোয় উদ্ধার কার্যক্রম শুরু করেছেন উদ্ধারকর্মীরা।