চীনে বন্যায় ৮৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চীনের উত্তরাঞ্চল ও মধ্যভাগে বন্যায় অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় নিখোঁজ হয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়া বাড়িঘর ছাড়​তে বাধ্য হয়েছেন লাখ লাখ মানুষ। আজ ​শনিবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বন্যা ও ভূমিধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের হেবেই ও হেনান প্রদেশ। হেবেই প্রদেশে প্রায় ৫০ হাজার বাড়ি ধসে পড়েছে। আর মৃত্যু হয়েছে ৭২ জনের। আর হেনান প্রদেশে ১৮ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হেবেই কর্তৃপক্ষ জানিয়েছে, এই রাজ্যের জিংটাই শহরেই মারা গেছেন ২৫ জন। আর গৃহহীন হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। আর হেনান শহরে মারা গেছেন ১৫ জন। গৃহহীন হয়েছেন ৭২ হাজার মানুষ।

চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া হবে।