চীনে বাসে আগুন, নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩২ জন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার সকালে নিংজিয়া প্রদেশের রাজধানী ইনচুয়ানে এ ঘটনা ঘটে।

বাসটি একটি মহাসড়কে ছিল। স্থানীয় সময় সকাল সাতটার দিকে হঠাৎ বাসে আগুন ধরে যায়। বাসের ভেতরে আটকা পড়ে কিছু যাত্রী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।