চীনে চারটি বাড়ি ধসে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির স্থানীয় সরকার ও গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশের লাচেং শহর প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, শহরের ওয়েনঝু এলাকায় গতকাল সোমবার সকালের দিকে এই বাড়িগুলো ধসে পড়ে। বার্তা সংস্থা সিনহুয়া সামাজিক গণমাধ্যমে জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী ২০ জনের বেশি মানুষের লাশ দাফন করা হয়েছে। লাচেংয়ের প্রশাসন জানিয়েছে, বাড়িধসের ঘটনায় ছয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ রয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য তাঁরা দিতে পারেনি। তবে ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উদ্ধারপ্রক্রিয়া চলছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বেশ কিছু ভবনধসের ঘটনা ঘটেছে। এর অনেক ঘটনা ঘটেছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে। গাইঝু প্রদেশে মে মাসে ভূমিধসের কারণে একটি আবাসিক ভবন ধসে ১৬ জনের প্রাণহানি ঘটে।
এএফপি