চীনে বিদ্যুৎকেন্দ্র ধসে ৬৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্র ধসে কমপক্ষে ৬৭ জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার চীনের বার্তা সংস্থা সিনহুয়া এক খবরে এ কথা জানিয়েছে। দেশটির চিয়াংশি প্রদেশে নির্মাণাধীন ওই বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ টাওয়ারের একটি প্ল্যাটফরম ধসে পড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। চিয়াংশি প্রদেশের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, তাদের ৩২টি ট্রাক কাজ করছে ঘটনাস্থলে। ২১২ জন সেনাসদস্য মোতায়েন করেছে সরকার।

এএফপি