চীনে বিদ্যুৎকেন্দ্রে ধসে নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
দুর্ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

চীনে একটি বিদ্যুৎকেন্দ্রে প্ল্যাটফর্ম ধসে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির জিয়াংজি প্রদেশের ফেংচেংয়ে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎকেন্দ্রে ‘কুলিং টাওয়ার’ নির্মাণ করা হচ্ছিল।
চীনের সিনহুয়া সংবাদ সংস্থার খবরে বলা হয়, ধসের ঘটনায় বেশ কিছু মানুষ এখনো আটকে আছে। তাই নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনার সময় নির্মাণস্থানে মোট ৬৮ জন লোক ছিল।
প্রদেশটির ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযানে ৩২টি ফায়ার ট্রাক ও ২১২ জন সেনা নিয়োজিত করা হয়েছে।
চীনা গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে লোহার পাইপ ও সিমেন্টের তৈরি নির্মাণসামগ্রী পড়ে আছে।