চীনে বিরোধীদের নির্যাতনে মধ্যযুগীয় কৌশল চলছে !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ফৌজদারি বিচারব্যবস্থা সংস্কার সত্ত্বেও পুলিশ হেফাজতে সন্দেহভাজন অপরাধীদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে। সরকারের বিরোধী পক্ষ, মানবাধিকারকর্মী, আইনজীবী ও বিচারপ্রার্থীরা এই নির্যাতনের শিকার হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই নির্যাতনের কথা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
এই মানবাধিকার সংগঠনটি বলেছে, অন্তত ৪০ জন আইনজীবীর সাক্ষাৎকার নিয়ে পুলিশ হেফাজতে এখনো নির্যাতন চলার বিষয়টি জানা গেছে। এই আইনজীবীদের কেউ কেউ তাঁদের মক্কেলকে নির্যাতন থেকে রক্ষা করতে গিয়েও পিটুনির শিকার হয়েছেন। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে সন্দেহভাজন অপরাধীদের চড়-থাপ্পড় ও লাথি মারা হয়। জুতা দিয়ে ও পানিভর্তি বোতল দিয়ে আঘাত করা হয়।