চীনে বৃষ্টি-টর্নেডোতে ৭৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও টর্নেডোর আঘাতে ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শ জন। আহতদের মধ্যে দুই শ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান অনলাইনের খবরে এই তথ্য জানানো হয়।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকেলে জিয়াংসু রাজ্যে শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত ও টর্নেডো আঘাত হানে। এই রাজ্যের ইয়ানচেং শহরের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে চীনের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

মৃতদের মধ্যে বন্যার কারণেই ২২ জনের মৃত্যু হয়েছে। বাড়ি ছাড়া হয়েছেন দুই লাখ মানুষ। বন্যার কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৪১০ মিলিয়ন ডলার।