চীনে ভূমিকম্প, নিহত ১৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ রোববার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে দেড় শতাধিক লোক নিহত হয়েছে। ছবি: এএফপি
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ রোববার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে দেড় শতাধিক লোক নিহত হয়েছে। ছবি: এএফপি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ রোববার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে ১৭৫ জন লোক নিহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি হয়। এর উত্পত্তিস্থল ছিল ইউনান প্রদেশের ওয়েনপিং থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
স্থানীয় এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, ভূমিকম্পে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
গত ১৪ বছরের মধ্যে ভূমিকম্পটি অনেক বেশি শক্তিশালী ছিল। ১৯৯৭ সালে ইউনানে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পে ১৯৭০ সালে কমপক্ষে ১৫ হাজার ব্যক্তি নিহত হয়।