চীনে ভূমিধসে নিখোঁজ ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিধসে ৩২ জন নিখোঁজ রয়েছে। এতে আহত হয়েছে সাতজন। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। স্থানীয় প্রশাসন জানায়, গুইঝু প্রদেশের বিজি শহরের উপকণ্ঠে সোমবারের ভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে কমপক্ষে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায়, সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করছে। পিপল ডেইলির টুইটার অ্যাকাউন্টে দেওয়া ভিডিও ফুটেজে পাহাড়ধসের দৃশ্য দেখা যায়। জাতীয় কর্তৃপক্ষ বিজি শহরের জন্য চতুর্থ স্তরের সতর্কতা জারি করেছে।