চীনে ভূমিধসে নিহত ২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তরাঞ্চলে ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। জীবিতদের খোঁজে তল্লাশি চলছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা থেকে এই ভূমিধস হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাতে ওই ভূমিধস হয়। এতে প্রায় ৩০ টির মতো বাড়ি চাপা পড়ে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ভূমিধসের ঘটনায় এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।
বন্যার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।