চীনে মহাপ্লাবনের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হোয়াংহো নদীতে চার হাজার বছর আগে যে মহাবন্যার বর্ণনা পাওয়া যায়, একদল ভূতত্ত্ববিদ এই প্রথম তার প্রমাণ খুঁজে পেয়েছেন। ওই মহাবন্যার পরই ঝিয়া রাজবংশের গোড়াপত্তন হয়।
সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে ওই গবেষকেরা বলেছেন, চীনের ওই মহাবন্যা হয়েছিল খ্রিষ্টপূর্ব ১৯২০ অব্দে। এত দিন পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করতেন, ওই দুর্যোগ দেখা দিয়েছিল আরও কয়েক শ বছর আগে। তাই নতুন গবেষণার তথ্য অনুযায়ী চীনের প্রাচীন ইতিহাস হয়তো আবার নতুন করে লিখতে হবে।
যুক্তরাষ্ট্রের পারড্যু ইউনিভার্সিটির অধ্যাপক ড্যারিল গ্র্যাঞ্জার বলেন, চীনে সম্ভবত গত ১০ হাজার বছরে পৃথিবীর সবচেয়ে বড় বন্যার চিহ্ন পাওয়া গেছে। সেই বন্যায় পানি উঠেছিল এখনকার নদীপৃষ্ঠ থেকে প্রায় ৩৮ মিটার উঁচুতে।