চীনে মৃতের সংখ্যা ৮৫, নিরাপদ স্থানে অন্যরা
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনে বিস্ফোরণস্থল থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে ক্ষতি হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এএফপির খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।
বিস্ফোরণস্থলে বিষাক্ত সোডিয়াম সায়ানাইড পাওয়া গেছে। এর পর থেকে সশস্ত্র পুলিশ বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা করে।
তিয়ানজিনের বাসিন্দা ও ক্ষতিগ্রস্তরা বলছেন, বিস্ফোরণের কারণ ও প্রতিক্রিয়ার ব্যাপারে তাঁরা সঠিক তথ্য পাচ্ছেন না। তাঁদের অন্ধকারে রাখা হয়েছে।
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনে বুধবার রাতের ভয়াবহ বিস্ফোরণ থেকে লাগা আগুন অন্তত গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জ্বলছিল। আগুন পুরোপুরি নিভেছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
আরও জানতে পড়ুন
তিয়ানজিনে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত