প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির দায়ে চীনে গত তিন বছরে ১০ লাখের বেশি কর্মকর্তা শাস্তি পেয়েছেন। সরকার জানায়, আরও ৪০৯ জনকে দেশের বাইরে থেকে আটক করা হয়েছে। তাঁরা দুর্নীতির অভিযোগে শাস্তি এড়াতে পালিয়ে ছিলেন। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তারা রাজধানী বেইজিংয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক শুরু করার আগে ওই তালিকা প্রকাশ করে সরকার। প্রেসিডন্ট সি চিন পিং দেশে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তবে পর্যবেক্ষকদের কেউ কেউ বলেন, সি চিন পিং তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতেই এমন অভিযান শুরু করেছেন।