চীনের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন তার বৈরী প্রতিবেশী ভারতের প্রতি তাদের মধ্যকার সীমান্ত নিয়ে চলা বিরোধ জটিল হয়, এমন কিছু না করার আহ্বান জানিয়েছে। ভারতনিয়ন্ত্রিত স্পর্শকাতর একটি সীমান্ত এলাকায় নির্বাসিত একজন জ্যেষ্ঠ তিব্বতি ধর্মীয় নেতার সফরের পর গতকাল সোমবার বেইজিং এ আহ্বান জানাল। এলাকাটি নিজের বলে দাবি করে থাকে চীন। ২০০০ সালে নির্বাসিত হয়ে ভারত চলে যাওয়া তিব্বতিদের তৃতীয় জ্যেষ্ঠ ধর্মীয় নেতা কর্মপা লামা গত সপ্তাহে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাবাং সীমান্ত এলাকা পরিদর্শন করেন। হিমালয় পর্বতমালার কাছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি দুর্গম এলাকা এটি।