চীনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরের অংশ ভরাট করে দ্বীপ তৈরির চীনা তৎপরতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের প্রতিক্রিয়ায় চীন ‘খুবই উদ্বিগ্ন’। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার বলেন, এটা আসিয়ান ও চীনের মধ্যে কোনো বিরোধ নয়। আর সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে। চলতি সপ্তাহে কুয়ালালামপুরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান নেশনসের (আসিয়ান) ১০ সদস্য বলে, বিরোধপূর্ণ ওই সাগরে চীন কৃত্রিম দ্বীপ সৃষ্টির যে কাজ চালাচ্ছে, তাতে বিশ্বাস নষ্ট হবে। সম্প্রতি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে আরও দেখা যায়, চীন কয়েকটি বিরোধপূর্ণ দ্বীপে নির্মাণকাজ চালাচ্ছে।
রয়টার্স