চীনের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় সামরিক কৌশলে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশে চীন যে মালিকানা দাবি করে, তাকে আগ্রাসী এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সামরিক কৌশলের হালনাগাদ সংস্করণে যুক্তরাষ্ট্রের ওই মূল্যায়নকে ‘ভিত্তিহীন অতিরঞ্জন’ আখ্যা দিয়ে অসন্তোষ জানান। মার্কিন কর্তৃপক্ষ ‘স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা’ বর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ওই সামরিক কৌশলে বলা হয়, চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনের ‘কৃত্রিম দ্বীপ তৈরির প্রচেষ্টা’ একটি আগ্রাসী পদক্ষেপ।
রয়টার্স