চীনের গোয়েন্দা প্রধানের 'দুর্নীতির' তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শীর্ষ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা প্রভাবশালী গোয়েন্দা প্রধান মা জিয়ানের দুর্নীতির তদন্ত করছে। খবর বিবিসির।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা পর্যবেক্ষণ কমিটি জানিয়েছে, মা জিয়ান আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে চলমান পদক্ষেপের সর্বশেষ লক্ষ্যবস্তু হলেন মা জিয়ান। তিনি রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী। এ মন্ত্রণালয় বাইরের দেশের গুপ্তচরবৃত্তি থেকে দেশকে সুরক্ষিত রাখার কার্যক্রম দেখাশোনা করে থাকে।
শৃঙ্খলা তদন্তবিষয়ক কেন্দ্রীয় কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক লাইনের এক বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।