চীনের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের আকাশে টহলে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে আটবার সতর্কবার্তা দিয়েছে চীনের নৌবাহিনী। চীনের নির্মাণাধীন আলোচিত কৃত্রিম দ্বীপের বিষয়টি দেখতে গত বুধবার বিমানটি সেখানে যায়। চীনা বাহিনীর সতর্কতার জবাবে মার্কিন পাইলট একপর্যায়ে বলেন, তিনি আন্তর্জাতিক বিমানপথেই আছেন। তবে চীনের রেডিও অপারেটর বার কয়েক চলে যাওয়ার অনুরোধ জানানোর একপর্যায়ে উত্তেজিত হয়ে বলে ওঠেন, ‘এটা চীনের নৌবাহিনী। তোমরা চলে যাও এখান থেকে।’ টহলে যাওয়া পি৮-এ পসেইডন বিমানটি মার্কিন সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক উড়োজাহাজ। চীন সামরিক বিমান উড্ডয়নের রানওয়ে তৈরি করতে সেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছে।
রয়টার্স