প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও চীনের অমীমাংসিত সীমান্ত এলাকায় তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সফরে দুই দেশের সম্পর্ক ‘ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে বলে নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শু গত শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, দালাই লামার চীনবিরোধী প্রচারণার ব্যাপারে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকে এ ধরনের প্রচারণার সুযোগ না দিতে নয়াদিল্লির কাছে অনুরোধ করেছে বেইজিং। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে দালাই লামাকে অমীমাংসিত সীমান্ত এলাকায় সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে দুই দেশের সম্পর্কে ব্যাপক ক্ষতিসাধন করা। এতে ভারত-চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হবে।