ছবিতে শ্রীলঙ্কার গণবিক্ষোভ

মহামারির ধাক্কার পাশাপাশি সরকারের কিছু ভুল সিদ্ধান্তে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আর্থিক দুর্দশা চলছে শ্রীলঙ্কায়। আর্থিক অব্যবস্থাপনার কারণে কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। মূল্যস্ফীতি আকাশচুম্বী। চলছে বিদ্যুৎ-বিভ্রাট। ওষুধ নেই। এমন পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক দুর্দশার প্রতিবাদে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় রাজধানী কলম্বো থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: রয়টার্স
বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর তাঁর ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ চান বিক্ষোভকারীরা
ছবি: রয়টার্স
যানবাহনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। সরকারি ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন তাঁরা। এরপর সড়কে সড়কে টহল দিচ্ছেন সেনারা
ছবি: রয়টার্স
সরকারবিরোধী ক্ষোভ থেকে রাজাপক্ষে পরিবার, অর্থাৎ সরকারের অনুগত ও সমর্থক বহু রাজনীতিকের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা
ছবি: রয়টার্স
সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার পর তাঁদের হাত থেকে রক্ষা পেতে একটি হ্রদে নেমেছেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সমর্থকেরা
ছবি: রয়টার্স
সনাথ নিশান্ত নামের এক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এ রকম আরও অনেক রাজনীতিকেরই ঘর পুড়েছে
ছবি: রয়টার্স
পরিস্থিতির অবনতি ঘটায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের সামনে বহু পুলিশ সদস্য ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়
ছবি: এএফপি
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে সরকার-সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষের পর বিক্ষোভকারীরা বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছেন
ছবি: রয়টার্স
আরও পড়ুন
ক্ষমতাসীন দলের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সময় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভের সময় শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে একজন বিক্ষোভকারী
ছবি: রয়টার্স