ছয় জঙ্গির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সেনা হত্যার অপরাধে দণ্ডিত ছয় ব্যক্তির ফাঁসি গতকাল রোববার রাজধানী কায়রোর একটি কারাগারে কার্যকর হয়েছে। গত মার্চে একটি সামরিক আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দণ্ডিত ব্যক্তিরা মিসরের সিনাই উপদ্বীপভিত্তিক জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিসের সদস্য ছিল। মিসরের সেনাবাহিনী ২০১৩ সালের জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর ওই জঙ্গিরা সেনাসদস্যদের লক্ষ্য করে ২০১৪ সালে কায়রোর কাছাকাছি এলাকায় বোমা হামলা চালিয়েছিল। এতে সেনাবাহিনীর দুজন বোমা বিশেষজ্ঞ নিহত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই বিচারপ্রক্রিয়াকে ‘একেবারেই অন্যায্য’ আখ্যা দিয়েছে। কারণ, এতে একমাত্র সাক্ষী হিসেবে পুলিশের গুপ্ত বাহিনীর একজন সদস্যকে দেখানো হয়েছে।

রয়টার্স