প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েইওয়েইকে ছয় মাস মেয়াদি ভিসা দেয়নি যুক্তরাজ্য। তবে একটি প্রদর্শনীর উদ্বোধনীতে অংশগ্রহণের জন্য তাঁকে মাত্র ২০ দিনের ভিসা দেওয়া হয়েছে। ছয় মাসের ভিসা চেয়েছিলেন ৫৭ বছর বয়সী এ চিত্রশিল্পী। কিন্তু আবেদনপত্রে ‘মিথ্যা তথ্য’ থাকার অভিযোগে ব্রিটিশ সরকার তা মঞ্জুর করেনি। চীনে ২০১১ সালে ওয়েইওয়েইকে ৮১ দিন আটক রাখা হয়। তবে সরকারের সমালোচক এ শিল্পীর বিরুদ্ধে কোনো মামলা নেই। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার প্রায় চার বছর পর প্রথম বিদেশ যাত্রায়
ওয়েইওয়েই গতকাল বৃহস্পতিবার জার্মানি রওনা হন।
এএফপি