ছয় হাজার কর্মী ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনস এখন কার্যত দেউলিয়া। এ কথা বলেছেন খোদ ওই বিমান সংস্থার প্রধান নির্বাহী ক্রিস্টোফ মুয়েলার। প্রতিষ্ঠানটির পুনর্গঠনের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, অন্তত ছয় হাজার কর্মীকে তাঁরা ছাঁটাই করছেন। গত বছর পরপর দুবার এ সংস্থার উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। গত বছরের মার্চ মাসে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন যাত্রী নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। চার মাস বাদে ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় সংস্থার উড়োজাহাজ এমএইচ ১৭। ওই দুর্ঘটনায় মারা যান ২৯৮ জন যাত্রী ও ক্রু। সেই ঘটনার পরই কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা এল।
বিবিসি