ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মানব পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তিরা গত মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে হামলাকারীদের সহায়তা করে থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ। ব্যাংককে ওই হামলায় ২০ জন নিহত হয়। মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিটের পরিচালক আইয়ুব খান মাইদিন বলেন, ওই ছয়জনের মধ্যে চারজনকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। তারা চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং অঞ্চল থেকে আসা উইঘুর মুসলিম বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স