ছাঁটাই ও সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটে পড়া মালয়েশিয়া এয়ারলাইনসের কয়েক হাজার কর্মী চাকরি হারাবেন। বন্ধ হয়ে যাবে অনেক রুটের ফ্লাইট। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পরিবর্তন আনা হবে। প্রতিষ্ঠানটিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে এসব পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা গতকাল শুক্রবার ঘোষণা করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল খাজানা ন্যাশনাল। তারা মালয়েশিয়া এয়ারলাইনসকে আবার মুনাফা অর্জনের পথে ফেরানোর চেষ্টা হিসেবে ১৯০ কোটি ডলার বিনিয়োগ করবে। পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার কর্মীর মধ্যে ৩০ শতাংশ বা প্রায় ছয় হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। মাত্র মাস চারেকের মধ্যে একটি উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ ও আরেকটি ভূপাতিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিমান সংস্থাটির বাণিজ্যে ধস নেমেছে। 
এএফপি