ছুরিকাঘাতে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর সুমোতোয় ছুরিকাঘাত করে পাঁচজনকে হত্যা করা হয়েছে। স্থানীয় গণ্যমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার ৪০ বছর বয়সী বেকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী ওই ব্যক্তির নাম তাতসুহিকো হিরানো বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রাথমিকভাবে ওই ব্যক্তি খুনের দায় স্বীকার করেছেন। তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুন হওয়া এক দম্পতিসহ পৃথক দুটি ভবন থেকে পুলিশ পাঁচজনের লাশ উদ্ধার করেছে।

বিবিসি