প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ফিলিপাইনে আল-কায়েদার ঘনিষ্ঠ সংগঠন আবু সায়াফের জঙ্গিরা গতকাল রোববার অতর্কিতে হামলা চালিয়ে ছয় সেনা হত্যা করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সামরিক বাহিনীর আঞ্চলিক মুখপাত্র ক্যাপ্টেন রোয়েনা মুইয়েলা জানান, একদল সেনা বাসিলান দ্বীপে টহল দিচ্ছিল। প্রায় ২০ জন জঙ্গি তাদের ওপর হামলা চালায়। বাসিলান থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরের জোলো দ্বীপে গত সপ্তাহ থেকে এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সেনা অভিযান চলছে। এর জেরেই বাসিলান দ্বীপে সেনাদের হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এএফপি