প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে বলে সংকেত পাওয়া গিয়েছিল। মেলবোর্ন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে ওড়ার পরপরই বিমানটিতে সমস্যার সতর্কসংকেত পাওয়া যায়। দ্রুত নিরাপদে অবতরণের পর যাত্রীদের সবাইকে বের করে নেওয়া হয়। মালয়েশিয়ান এয়ারলাইন গত বছর বড় দুটি বিপর্যয়ের শিকার হয়। এমএইচ৩৭০ ফ্লাইটটি গত বছরের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। এর পর এমএইচ১৭ ফ্লাইট ইউক্রেনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হলে ২৯৮ জন প্রাণ হারায়।
এএফপি