জর্ডানে দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী সাজিদা আল রিশাই। আজ ভোরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ছবি: রয়টার্স
সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী সাজিদা আল রিশাই। আজ ভোরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ছবি: রয়টার্স

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জর্ডানের পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারার পর দেশটি বন্দী দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আজ বুধবার জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল মোমানি এ খবর জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভোর চারটার দিকে সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী সাজিদা আল রিশাই ও ইরাকের আল-কায়েদা সদস্য জাইদ আল কারবলির দণ্ড কার্যকর করা হয়।
নিরাপত্তা বিভাগের সূত্র জানায়, রাজধানী আম্মানের দক্ষিণে অবস্থিত সোয়াকা কারাগারে এ দণ্ড কার্যকর করা হয়।
আইএসের হাতে বন্দী জর্ডানের পাইলট মোয়াজ আল কাসাসবকে হত্যার ভিডিও প্রকাশের পর দেশটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের রায় কার্যকর শুরু করার অঙ্গীকার করে। এরপরই এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।